আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ নিয়ে জোতিষী টিয়ার ভবিষ্যদ্বাণী
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় দল অস্ট্রিয়া। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনার মধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছে এক ‘জোতিষী টিয়া’র ভবিষ্যদ্বাণী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচের ফল নির্ধারণের প্রতীকী আয়োজনে টিয়াপাখির সামনে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার পতাকা রাখা হয়। সেখান থেকে টিয়াটি আর্জেন্টিনার পতাকা বেছে নেয়। এরপর থেকেই সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে, টিয়ার ভবিষ্যদ্বাণী অনুযায়ী অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্বের টিকিট প্রায় নিশ্চিত করতে পারে লিওনেল স্কালোনির দল।
প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে অস্ট্রিয়া।
যদিও টিয়াপাখির ভবিষ্যদ্বাণী নিছক বিনোদনের অংশ হিসেবে বিবেচিত হয় এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও বিশ্বকাপের মতো বড় আসরে এমন ভবিষ্যদ্বাণী প্রায়ই সমর্থকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
তবে শেষ পর্যন্ত মাঠের লড়াইয়েই নির্ধারিত হবে কে পাবে জয়, আর কে এগিয়ে যাবে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের পথে। ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন ডালাসে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচের দিকেই।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
