| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি; জানাল অপ্টা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২২ ১৪:০৮:২৩
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি; জানাল অপ্টা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (২২ জুন) ডালাসে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। ম্যাচটি শুরুর আগেই ফলাফলের সম্ভাব্য চিত্র তুলে ধরেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা।

অপ্টার সুপারকম্পিউটার ২৫ হাজারেরও বেশি সিমুলেশন চালিয়ে যে পূর্বাভাস দিয়েছে, তাতে স্পষ্ট ফেভারিট হিসেবে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। পরিসংখ্যান অনুযায়ী, লিওনেল স্কালোনির দলের জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ১ শতাংশ। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ২১ দশমিক ৯ শতাংশ, আর অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ১৭ শতাংশ।

বিশ্বকাপ মিশনের শুরুটা দারুণভাবে করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শক্ত অবস্থান তৈরি করেছে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে আসেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান।

অস্ট্রিয়ার বিপক্ষে আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়ার সুযোগ পাবেন মেসি। একই সঙ্গে টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও স্পর্শ করতে পারেন তিনি।

তবে অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কোচ রাল্ফ রাংনিকের দল প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা চারটি ম্যাচে জয় পেয়েছে এবং শেষ ১২ ম্যাচের মধ্যে ১০টিতেই জয়ের দেখা পেয়েছে।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই লড়াইয়ের গুরুত্ব আরও বেড়ে গেছে। ম্যাচে জয়ী দল নকআউট পর্বে ওঠার পথে বড় সুবিধা পাবে। তবে বর্তমান ফর্ম, অভিজ্ঞতা এবং পরিসংখ্যান বিবেচনায় আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে অপ্টার সুপারকম্পিউটার।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...