ব্রাজিল শিবিরে স্বস্তির খবর
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের সমর্থকদের জন্য স্বস্তির খবর। চোট কাটিয়ে অবশেষে অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। দীর্ঘ অপেক্ষার পর দলের সঙ্গে মাঠে নামায় স্বস্তি ফিরেছে সেলেসাও শিবিরে। সতীর্থরাও গার্ড অব অনার দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্প শুরু হওয়ার পর এই প্রথম মাঠে অনুশীলনে অংশ নিলেন ব্রাজিলের নাম্বার টেন। শুরুতে তিনি হালকা ওয়ার্মআপে অংশ নেন। পরে কোচিং স্টাফের একজন সদস্যের তত্ত্বাবধানে দৌড়, ফিটনেস অনুশীলন এবং বল নিয়ে কিছু সময় কাজ করেন।
তবে এখনও দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার। চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞদের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে তাকে ম্যাচ ফিট করে তোলার কাজ চলছে।
এর আগে নিউ জার্সিতে ব্রাজিল দলের ক্যাম্পে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের সঙ্গে ইনডোর সেশনেই সীমাবদ্ধ ছিলেন নেইমার। গত মাসে ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের পেশিতে চোট পান তিনি। সেই চোটের কারণেই বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
মরক্কোর বিপক্ষে ড্র করার পর থেকে ব্রাজিলের মাঝমাঠে সৃজনশীলতার অভাব নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে নেইমারের প্রত্যাবর্তন দলকে নতুন আত্মবিশ্বাস দিতে পারে বলে মনে করছেন সমর্থক ও বিশ্লেষকরা। যদিও তিনি একাই দলের সব সমস্যার সমাধান করতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে।
আগামী শনিবার (২০ জুন) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে কার্লো আনচেলত্তির শিষ্যদের আরও কয়েকটি অনুশীলন সেশন রয়েছে। নেইমারের শারীরিক অবস্থার উন্নতির ওপরই নির্ভর করছে, কবে আবার প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
