| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

হ্যাটট্রিকে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৭ ০৯:২৬:৫৭
হ্যাটট্রিকে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে শুধু দলকে বড় জয়ই এনে দেননি, গড়েছেন নতুন ইতিহাসও। আর্জেন্টিনা অধিনায়ক বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তিন গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেছেন মেসি। এতদিন ১৬ গোল নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন মিরোস্লাভ ক্লোসা। এবার সেই রেকর্ড ছুঁয়ে যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা।

এর আগে ম্যাচটিতে মাঠে নেমেই আরেকটি অনন্য কীর্তি গড়েন মেসি। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েন তিনি। ফলে ম্যাচটি শুরু হওয়ার আগেই একাধিক মাইলফলকের সামনে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ১৭তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত বাঁ-পায়ের শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও শেষ পর্যন্ত তা জালে জড়ানো ঠেকাতে পারেননি। প্রথমার্ধে এই একমাত্র গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপে দেখা যায় মেসিকে। গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট প্রতিহত করার পর ফিরে আসা বল সহজেই জালে পাঠিয়ে ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওর ১৫ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি।

এরপর ম্যাচের ৭৬তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে নিজের তৃতীয় গোল পূর্ণ করেন তিনি। এই গোলের মধ্য দিয়েই বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক সম্পন্ন করেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে ২৭তম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে ক্লোসার ১৬ গোলের সর্বোচ্চ রেকর্ডেও ভাগ বসান তিনি।

মেসির হ্যাটট্রিকের দিনে দাপুটে জয় তুলে নেয় আর্জেন্টিনা। আর বিশ্ব ফুটবলের ইতিহাসে আরও একটি সোনালি অধ্যায় যোগ করেন সময়ের অন্যতম সেরা এই ফুটবল জাদুকর।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...