এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য এলো হতাশার খবর। অস্ট্রেলিয়া সফরে শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সূচিতে পরিবর্তনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ নারী দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে নতুন সূচি পুনর্বিন্যাসের কারণে টি-টোয়েন্টি সিরিজটি আর হচ্ছে না। যদিও ওয়ানডে সিরিজ ঠিকই থাকছে।
মূলত ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নিজেদের আন্তর্জাতিক সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির টুর্নামেন্ট সূচিতে পরিবর্তনের পর অস্ট্রেলিয়া নারী দলও প্রস্তুতির অংশ হিসেবে নতুন পরিকল্পনা সাজিয়েছে।
আগে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই পরিবর্তনের প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সিরিজ সূচিতে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তে অক্টোবরেই নিউজিল্যান্ড নারী দলকে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে অস্ট্রেলিয়া। এরপর ২০২৭ সালের মার্চে দুই দলের মধ্যে আরও একটি ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি খেলার সুযোগ বাংলাদেশের নারী দলের জন্য বড় অভিজ্ঞতা হতে পারত। বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের মঞ্চও হারালেন নিগার সুলতানা জ্যোতিরা।
তবে পুরো সফর বাতিল হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখনো বহাল রয়েছে। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে র্যাঙ্কিংয়ে উন্নতি এবং মূল্যবান পয়েন্ট অর্জনের সুযোগ থাকবে টাইগ্রেসদের সামনে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
