| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জুন থেকেই কার্যকর হচ্ছে বিদ্যুতের নতুন দাম, ইউনিট প্রতি বাড়ল কত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০২ ০৭:২৪:০৪
জুন থেকেই কার্যকর হচ্ছে বিদ্যুতের নতুন দাম, ইউনিট প্রতি বাড়ল কত

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার পরপরই সাধারণ গ্রাহকদের জন্য বাড়তে পারে বিদ্যুৎ বিলের চাপ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এবং নতুন এই ট্যারিফ চলতি জুন মাস থেকেই কার্যকর হতে পারে।

তবে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। ‘লাইফ লাইন’ ক্যাটাগরির আওতায় শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আপাতত কোনো মূল্য পরিবর্তনের পরিকল্পনা নেই। ফলে এই শ্রেণির গ্রাহকরা আগের হারেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঈদের ছুটির আগেই বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের অংশ হিসেবেই বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত একটি মন্ত্রিসভা কমিটি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বলে জানা গেছে।

এর আগে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনের গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয়। পরে বিইআরসির কারিগরি কমিটি গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করে। শেষ পর্যন্ত এই সুপারিশ গ্রহণ করা হতে পারে বলেও আভাস মিলেছে।

ব্যবহারের পরিমাণ অনুযায়ী ধাপে ধাপে বিদ্যুতের বিল বাড়ানো হবে। ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে তুলনামূলক কম হারে দাম বাড়লেও, ২০০ থেকে ৪০০ এবং ৪০০ থেকে ৬০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ধীরে ধীরে বিলের চাপ বাড়বে। আর ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারী গ্রাহকদের ওপর পড়তে পারে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধির প্রভাব।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...