| ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল বাংলাদেশ ব্যাংকের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৯ ২৩:১৩:২৫
খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল বাংলাদেশ ব্যাংকের

খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের, মামলা ছাড়াই আদায়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে বাড়তে থাকা খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রচলিত আইনি প্রক্রিয়ার বাইরে বিকল্প পদ্ধতিতে ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান নিয়োগের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম ধাপে পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের আওতায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো ঋণখেলাপি গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যাংকের মধ্যে সমঝোতা তৈরির চেষ্টা করবে। অর্থাৎ, ঋণ আদায়ের জন্য সরাসরি মামলা করার আগে মধ্যস্থতার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ দেওয়া হবে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো বিএআইসি, হুদু সলিউশনস, লবিং অ্যান্ড দ্য ল কোম্পানি এবং মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কোম্পানি। এসব প্রতিষ্ঠান খেলাপি ঋণ আদায়ে ব্যাংক ও গ্রাহকের মধ্যে আলোচনার উদ্যোগ নেবে। মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হলে উভয় পক্ষের সম্মতিতে সালিশি প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ থাকবে।

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। এ সময় ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি হয়ে পড়েছে।

প্রতিবেদনের তথ্য বলছে, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।

এর আগে গত জুন প্রান্তিক শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেই হিসাবে মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

তবে গত বছরের একই সময়ের তুলনায় খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। ওই সময় মোট বিতরণ করা ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ ছিল খেলাপি।

কোন ব্যাংকে খেলাপি ঋণ বেশি?

খেলাপি ঋণের মোট টাকার অঙ্কের হিসাবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো শীর্ষ অবস্থানে রয়েছে। তবে মোট ঋণের তুলনায় খেলাপি ঋণের অনুপাত বা শতকরা হারের দিক থেকে এগিয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো।

এমন পরিস্থিতিতে খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রতা এড়িয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে ঋণ আদায়ের পথ আরও সহজ হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ ইংল্যান্ড সিরিজে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক ...

ফুটবল

রাত ৯টা ১৫ মিনিটে বার্সেলোনা-দেপোর্তিভো ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯টা ১৫ মিনিটে বার্সেলোনা-দেপোর্তিভো ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

স্প্যানিশ লা লিগায় আজ মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা ও দেপোর্তিভো লা করুনা। ...

রাউন্ড-৩২-এর লড়াইয়ে আগামীকাল মুখোমুখি আর্জেন্টিনা ও মেক্সিকো, যেভাবে দেখবেন

রাউন্ড-৩২-এর লড়াইয়ে আগামীকাল মুখোমুখি আর্জেন্টিনা ও মেক্সিকো, যেভাবে দেখবেন

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্বে জমে উঠছে শেষ ষোলোর টিকিট পাওয়ার লড়াই। রাউন্ড অব ৩২-এর ...