| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পে-স্কেলে কার লাভ কত, প্রাথমিক শিক্ষকরা কি পাচ্ছেন বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৩ ১৯:৫৪:১৪
নতুন পে-স্কেলে কার লাভ কত, প্রাথমিক শিক্ষকরা কি পাচ্ছেন বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর নতুন পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবী ও শিক্ষকদের মধ্যে বাড়ছে আগ্রহ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতোমধ্যে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে নীতিগত সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত হওয়ার খবর মিলেছে।

নতুন পে-স্কেলকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কারণ, প্রস্তাবিত কাঠামোয় তাদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিশেষ করে ১৩তম গ্রেডের শিক্ষকদের বর্তমান ১১ হাজার টাকার মূল বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এটি বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা খাতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুধু শিক্ষক নয়, ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে নতুন কাঠামোয়। নিম্ন ও মধ্যম আয়ের কর্মীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি টিফিন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও ইতিবাচক মত দিয়েছে বেতন কমিশন।

তবে নতুন পে-স্কেল নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তারা নতুন হারে বেতন-ভাতা পাবেন কি না, তা নিয়ে এখনো স্পষ্ট ঘোষণা আসেনি। এ কারণে কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও অপেক্ষা।

তবে সংশ্লিষ্ট মহল থেকে কিছুটা আশার কথাও শোনা যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের কর্মকর্তাদের মতে, বর্তমান সরকারি বেতন কাঠামোর আওতায় থাকা কর্মচারীরা নতুন পে-স্কেলের সুবিধা পাবেন। ফলে শুধু মূল বেতন নয়, ধাপে ধাপে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও নতুন নিয়ম অনুযায়ী সমন্বয় হতে পারে।

যদিও চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তারপরও ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা সরকারি চাকরিজীবী ও শিক্ষক সমাজে নতুন আশার সঞ্চার করেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...