| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ভারতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৩ ১৭:২৪:৫৮
ভারতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক: ভারতের লাদাখ অঞ্চলের লেহ জেলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে তিনজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ছিলেন। ভয়াবহ দুর্ঘটনা হলেও সৌভাগ্যক্রমে সবাই প্রাণে বেঁচে গেছেন, যদিও আহত হয়েছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘চিতা’ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টারটি গত বুধবার দুর্ঘটনার শিকার হয়। তবে শনিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। হেলিকপ্টারটিতে ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর এবং ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল শচীন মেহতা।

জানা গেছে, হেলিকপ্টারটি পরিচালনা করছিলেন লেফটেন্যান্ট কর্নেল ও মেজর। আর মেজর জেনারেল শচীন মেহতা ছিলেন যাত্রী হিসেবে। দুর্ঘটনায় আকাশযানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর আহত কর্মকর্তাদের একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, বিধ্বস্ত হেলিকপ্টারের কাছাকাছি পাথরের ওপর বসে আছেন তারা, যা দুর্ঘটনার ভয়াবহতার মাঝেও তাদের বেঁচে থাকার এক বিরল চিত্র তুলে ধরেছে।

দুর্গম পাহাড়ি এলাকা এবং পুরোনো ‘চিতা’ হেলিকপ্টারের ঝুঁকিপূর্ণ ব্যবহারের কারণে অনেকেই এই ঘটনাকে ‘অলৌকিকভাবে বেঁচে যাওয়া’ হিসেবে দেখছেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

এদিকে সাম্প্রতিক এই দুর্ঘটনা আবারও ‘চিতা’ হেলিকপ্টারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। একসময় উচ্চ পার্বত্য অঞ্চলে কার্যকর হিসেবে পরিচিত এই হেলিকপ্টার বহু বছর ধরে ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত হলেও, সাম্প্রতিক বছরগুলোতে একাধিক দুর্ঘটনার সঙ্গে জড়িয়েছে এটি। এতে প্রাণ হারিয়েছেন অনেক পাইলটও।

এ কারণেই ধাপে ধাপে ‘চিতা’ হেলিকপ্টার বহর বাদ দিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা ইউটিলিটি হেলিকপ্টার (এলইউএইচ) যুক্ত করছে ভারত। ইতোমধ্যে সীমিত উৎপাদনের ছয়টি এলইউএইচ সংগ্রহের প্রক্রিয়াও শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...