| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শনিবারের মধ্যেই বিদ্যুৎ বিল পরিশোধ করুন, না হলে গুনতে হবে জরিমানা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৩ ০৯:৫৪:৪২
শনিবারের মধ্যেই বিদ্যুৎ বিল পরিশোধ করুন, না হলে গুনতে হবে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার ছুটির আগে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

শুক্রবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (২৩ মে) সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। ফলে গ্রাহকরা চাইলে ওই দিন অফিস কিংবা ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ ২৩ মে, তারা যদি জরিমানা ছাড়া বিল পরিশোধ করতে চান, তাহলে অবশ্যই শনিবারের মধ্যেই বিল পরিশোধ করতে হবে।

অন্যথায় বিলের সঙ্গে এলপিসি (লেট পেমেন্ট চার্জ) জরিমানা যুক্ত হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

ঈদের ছুটিতে ব্যাংক ও অফিস বন্ধ থাকায় পরবর্তীতে ভোগান্তি এড়াতে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যেই বিল পরিশোধের পরামর্শ দিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...