| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ঈদের আগে আদার দামে ঝাঁজ, স্বস্তিতে পেঁয়াজ-রসুন ও মসলার বাজার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২২ ১৩:৫৬:০৭
ঈদের আগে আদার দামে ঝাঁজ, স্বস্তিতে পেঁয়াজ-রসুন ও মসলার বাজার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সাধারণত মসলার বাজারে দাম বাড়ার প্রবণতা দেখা যায়। তবে এবার সেই চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর খুচরা বাজারে আদার দাম বেড়েছে ঠিকই, কিন্তু পেঁয়াজ, রসুন ও বেশিরভাগ গরম মসলার দামে বড় কোনো অস্থিরতা নেই। ফলে ঈদের রান্নার প্রস্তুতিতে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।

শুক্রবার (২২ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, জাতভেদে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ও চাহিদার প্রভাবেই আদার বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে।

তবে আদার দাম বাড়লেও পেঁয়াজ ও রসুনের বাজারে স্বস্তি রয়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। আমদানি করা রসুনের দাম মানভেদে ১৪০ থেকে ১৬০ টাকা হলেও দেশি রসুন পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে।

ঈদের রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত গরম মসলার বাজারও তুলনামূলক স্থিতিশীল রয়েছে। খুচরা বাজারে প্রতি ১০০ গ্রাম জিরা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, এলাচ ৪৫০ থেকে ৫০০ টাকা, কালো এলাচ ৩৮০ থেকে ৪০০ টাকা, দারুচিনি ৪৫ থেকে ৫০ টাকা, লবঙ্গ ১৩০ থেকে ১৫০ টাকা, গোলমরিচ ১৪০ থেকে ১৫০ টাকা এবং তেজপাতা ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

তবে বড় বাজারের বাইরে পাড়া-মহল্লার ছোট দোকানগুলোতে ভিন্ন চিত্র দেখা গেছে। বাড়তি ঈদ চাহিদার সুযোগ নিয়ে কিছু খুচরা বিক্রেতা প্রতি কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

এদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহে বেশিরভাগ সবজির দাম ১০০ টাকার আশপাশে থাকলেও বর্তমানে অনেক সবজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও গোল বেগুনের দাম এখনো কেজিপ্রতি ১০০ টাকার ঘরে রয়েছে। করলা, পটল, ঝিঙ্গা, বরবটি, পেঁপে ও চিচিঙ্গাসহ বেশিরভাগ সবজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ১২০ টাকা এবং ঢেঁড়স ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

অন্যদিকে ডিমের বাজারে স্বস্তি ফেরেনি। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কোথাও কোথাও ১৪৫ টাকায় মিললেও পাড়া-মহল্লার কিছু দোকানে ১৫৫ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে।

মুরগির বাজারে অবশ্য বড় পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের আশঙ্কা, ঈদ ঘনিয়ে এলে পরিবহন সংকট ও যানজটের কারণে সবজির সরবরাহে প্রভাব পড়তে পারে। ফলে ঈদের সময় আবারও কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...