| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২২ ১১:৪৪:৫৩
চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দিয়ে জাতীয় শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকেই স্কুলে বাধ্যতামূলক করা হচ্ছে খেলাধুলা। প্রাথমিকভাবে ৮ ধরনের খেলাকে পাঠ্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন প্রজন্মকে মোবাইল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার, আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সুস্থ জীবনধারা ও দলগত মানসিকতা গড়ে তুলতেও খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রাথমিক সুপারিশ তৈরি এবং বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৬ মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা ও ক্রীড়া খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন এবং শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট বা ভলিবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা এবং সাঁতার—এই ৮টি খেলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।

এ ছাড়া শিক্ষাক্রমে খেলাধুলা কার্যকরভাবে যুক্ত করতে আলাদা পাঠ্যসূচি ও সময়ভিত্তিক পরিকল্পনা তৈরির কাজ করবে কমিটি। আগামী ১০ জুনের মধ্যে বিস্তারিত কর্মপরিকল্পনাসহ প্রাথমিক সুপারিশ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই বড় কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিটি উপজেলায় ৮টি ক্রীড়া ইভেন্টের জন্য ৩ জন করে মোট ১১ হাজার ৮৮০ জন বিশেষায়িত ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৪৯৫ জন উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগের বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সরকারের আশা, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করতে পারলে তারা প্রযুক্তিনির্ভর জীবন থেকে কিছুটা বেরিয়ে এসে শারীরিকভাবে আরও সক্রিয় ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...