নতুন পে স্কেলে মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত!
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে। আর এই পে-স্কেলের সঙ্গে বর্তমানে দেওয়া ১০ শতাংশ মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে সমন্বয় করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গঠিত পর্যালোচনা কমিটি বৃহস্পতিবার (২১ মে) বৈঠকে বসছে। বৈঠক থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থবছরের শুরু থেকেই নবম জাতীয় পে-স্কেল কার্যকর করার প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকার ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা চূড়ান্ত করেছে। এর আওতায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা আগামী জুলাই থেকেই বাড়তি বেতন সুবিধা পেতে পারেন।
তবে নবম পে কমিশনের মূল সুপারিশ পুরোপুরি বাস্তবায়নের পথে হাঁটছে না সরকার। বরং বিভিন্ন সুপারিশে পরিবর্তন এনে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, আগামী জুলাই থেকে কর্মকর্তা-কর্মচারীরা নতুন নির্ধারিত মূল বেতনের ৫০ শতাংশ সমন্বিত অংশ পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি অংশ কার্যকর করা হবে। আর ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা যুক্ত হতে পারে।
সরকারের জন্য বড় স্বস্তির বিষয় হতে পারে মহার্ঘ ভাতা সমন্বয়ের সিদ্ধান্ত। বর্তমানে দেওয়া ১০ শতাংশ মহার্ঘ ভাতাকে নতুন মূল বেতনের সঙ্গে যুক্ত করা হলে অতিরিক্ত ব্যয়ের চাপ অনেকটাই কমবে। সংশ্লিষ্টরা বলছেন, পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়নে যেখানে প্রায় ৪৩ হাজার কোটি টাকার অতিরিক্ত প্রয়োজন হতো, সেখানে মহার্ঘ ভাতা সমন্বয়ের ফলে ব্যয় কমে ৩৭ হাজার কোটি টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।
এদিকে সাবেক সচিব জাকির আহমেদ খান–এর নেতৃত্বাধীন কমিশন বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশ করলেও, পর্যালোচনা কমিটি অনেক ক্ষেত্রেই তা সীমিত রাখার পক্ষে মত দিয়েছে। বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের অতিরিক্ত সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাবে কাটছাঁট আনা হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ সংশোধিত প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে। পাশাপাশি বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ, টিফিন ভাতা ২০০ টাকা থেকে ১ হাজার টাকা এবং প্রতিবন্ধী সন্তান থাকা কর্মচারীদের জন্য বিশেষ ভাতার প্রস্তাবও রাখা হয়েছে।
দীর্ঘ ১১ বছর পর নতুন পে-স্কেল বাস্তবায়নের এই উদ্যোগে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগী বড় ধরনের আর্থিক সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- হঠাৎ কিস্তিতে Hero Xtreme 125R, কারণ কী
- টানা বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা
- স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি, আরও বাড়ার ইঙ্গিত
