| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ব্যাংকিংসহ নানা বিশেষ সুবিধা

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৫ ১৭:০৫:২৭
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ব্যাংকিংসহ নানা বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যেই বিদেশে থাকা বাংলাদেশিদের হাতে এই নতুন কার্ড তুলে দেওয়া হবে।

সরকার বলছে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে যেসব প্রবাসীর বিএমইটি কার্ড রয়েছে, তারা অগ্রাধিকার ভিত্তিতে নতুন প্রবাসী কার্ড পাবেন।

বর্তমানে বিদেশে বৈধভাবে কর্মসংস্থানের জন্য বিএমইটি কার্ড বাধ্যতামূলক। এই কার্ডের মাধ্যমে প্রবাসীদের তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকে, ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হয়। নতুন প্রবাসী কার্ডে সেই সুবিধার পাশাপাশি যুক্ত হচ্ছে আধুনিক ব্যাংকিং ও ডিজিটাল সেবা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছেন, নতুন কার্ডে থাকবে কিউআর কোড সুবিধা। কোড স্ক্যান করলেই কার্ডধারীর প্রয়োজনীয় তথ্য দেখা যাবে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও ডিজিটালভাবে এই কার্ড ব্যবহার করা যাবে।

সরকার জানিয়েছে, প্রবাসী কার্ডে ডুয়েল কারেন্সি সুবিধা রাখা হবে। অর্থাৎ একই কার্ড দিয়ে বিদেশি মুদ্রা ও বাংলাদেশি টাকায় লেনদেন করা যাবে। অনলাইন পেমেন্টের মাধ্যমে দেশের পরিবারকেও কেনাকাটার সুবিধা দেওয়া সম্ভব হবে।

এছাড়া বৈধ পথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীরা বাড়তি প্রণোদনা, বিমা সুবিধা, সামাজিক সুরক্ষা ও আর্থিক ক্ষতিপূরণের মতো অতিরিক্ত সুবিধাও পেতে পারেন। বিমানবন্দরে হয়রানি কমানো এবং বিশেষ সেবা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

সরকার আরও জানিয়েছে, বিভাগীয় ও জেলা শহরে ‘প্রবাসী সিটি’ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সেখানে আবাসন বা প্লট কেনার ক্ষেত্রে প্রবাসী কার্ডধারীরা বিশেষ সুবিধা পেতে পারেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, আগে চালু হওয়া বিএমইটি কার্ড বাস্তবে খুব বেশি কার্যকর হয়নি। তাই নতুন প্রবাসী কার্ড চালুর আগে এর বাস্তবায়ন, নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করা জরুরি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

৩০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের ...