| ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

দেশের বাজারে সোনার দামে বড় পতন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৫ ১০:১৯:১৫
দেশের বাজারে সোনার দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

শুক্রবার (১৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। জানানো হয়েছে, আজ সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হলো—

* ২২ ক্যারেট: ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা

* ২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা

* ১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা

* সনাতন পদ্ধতি: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা

এর আগে গত ৭ মে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে।

অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। সেই সময়ে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

তবে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে দেশে প্রতি ভরি রুপার দাম রয়েছে—

* ২২ ক্যারেট: ৫ হাজার ৭৭৪ টাকা

* ২১ ক্যারেট: ৫ হাজার ৫৪০ টাকা

* ১৮ ক্যারেট: ৪ হাজার ৭২৪ টাকা

* সনাতন পদ্ধতি: ৩ হাজার ৫৫৮ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমানো হয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান, ফাইনালের সমীকরণ কী

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান, ফাইনালের সমীকরণ কী

নিজস্ব প্রতিবেদক: চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন

ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: লিগস কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মায়ামি ও ...