| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মে মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, একাধিক দফা কালবৈশাখীর সতর্কতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ২১:৫৩:১৮
মে মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, একাধিক দফা কালবৈশাখীর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: চলতি মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসজুড়ে একাধিক দফায় কালবৈশাখী, বজ্রঝড় এবং তাপপ্রবাহের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, ১৫ মে’র পর বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাশাপাশি মে মাসজুড়ে দেশে ৫ থেকে ৮ দিন কালবৈশাখী ও বজ্রঝড় বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।

একই সময়ে দেশে ১ থেকে ৩ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি দফা তীব্র আকার ধারণ করতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির তথ্য অনুযায়ী, মে মাসে সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী—

* সিলেট: ৫২০–৫৪০ মিমি

* ময়মনসিংহ: ৩৪০–৩৬০ মিমি

* চট্টগ্রাম: ৩৩০–৩৫০ মিমি

* ঢাকা: ২৫০–২৭০ মিমি

বরিশাল, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে তুলনামূলক মাঝারি থেকে কম বৃষ্টিপাত হতে পারে।

কালবৈশাখী ও ঝড় পরিস্থিতি

মে মাসে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্তমান বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা কৃষিকাজের জন্য সহায়ক হতে পারে। নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকলেও ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক পানি বৃদ্ধি পেতে পারে।

গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৫.৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশালে সবচেয়ে বেশি বৃষ্টি হয় ১৬৯.৫ শতাংশ বেশি। একই সময়ে একাধিক দফা তাপপ্রবাহও দেখা গেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...