| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শিক্ষকদের বেতন জোগাতে নিজেই নৌকা চালান প্রধান শিক্ষক

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ২১:২৩:৪৪
শিক্ষকদের বেতন জোগাতে নিজেই নৌকা চালান প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার চাকা সচল রাখতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। শিক্ষকদের বেতন জোগাড় এবং শিক্ষার্থীদের যাতায়াত নিশ্চিত করতে তিনি নিজেই ইঞ্জিনচালিত নৌকা চালাচ্ছেন।

বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে এবং থানচি উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই বিদ্যালয়টি ২০২০ সালে স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। একই বছর প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন বামং খিয়াং মিংলেন। তিনি কক্সবাজার সিটি কলেজ থেকে এমবিএ এবং পরবর্তীতে বিএড সম্পন্ন করেন।

বিদ্যালয়টিতে বর্তমানে ছয়জন শিক্ষক অল্প বেতনে নিয়মিত পাঠদান করছেন। আটজন শিক্ষক ও পাঁচজন কর্মচারী নিয়োগের সুযোগ থাকলেও আর্থিক সংকটের কারণে পূর্ণাঙ্গ জনবল গঠন সম্ভব হয়নি। এমনকি দুইজন শিক্ষক এখনো বিনা বেতনে কাজ করছেন।

প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় নিয়মিত বেতন আদায় করা কঠিন। এই সংকট মোকাবিলায় তিনি থানচি উপজেলা প্রশাসনের দেওয়া ইঞ্জিনচালিত বোট নিজেই চালান।

প্রতি শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে তিনি পর্যটক ও যাত্রী পরিবহন করে আয় করেন, যা শিক্ষকদের বেতন হিসেবে ব্যবহার করা হয়।

গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত বোট পরিচালনা করে ৪৯ হাজার ১০০ টাকা আয় হয়। এর মধ্যে ৩০ হাজার টাকা শিক্ষকদের বেতন হিসেবে বিতরণ করা হয়েছে।

শুধু বেতন নয়, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেওয়া এবং সাঙ্গু নদী পারাপারের দায়িত্বও তিনি নিজেই পালন করেন।

বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী রয়েছে।

সহকারী শিক্ষক পাওয়াই ম্রো বলেন, তিনি কোনো অহংকার না করে নিজে নৌকা চালিয়ে আয়ের অর্থ শিক্ষকদের মধ্যে সমানভাবে ভাগ করেন, যা তাদের শিক্ষকতা চালিয়ে যেতে সহায়তা করছে।

শিক্ষার্থীরাও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেওয়াই মারমা বলেন, “স্যার আমাদের জন্য অনেক কষ্ট করেন।”

দূর্গম পাহাড়ে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও প্রধান শিক্ষকের এই ব্যক্তিগত উদ্যোগ এবং প্রশাসনের সহযোগিতা মিলিয়ে বিদ্যালয়টি টিকে আছে, যা স্থানীয়দের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...