এসএসসি–এইচএসসি পরীক্ষার নতুন পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও এইচএসসি পরীক্ষার কাঠামো এবং সিলেবাস নিয়ে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানিয়েছেন, লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে আটকে না থেকে নির্দিষ্ট সময়ে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করতে পারে, সেই অনুযায়ী সিলেবাস ও পরীক্ষার পদ্ধতি পুনর্বিন্যাস করা হবে।
বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ওয়ান গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি নিয়ে আজই আলোচনা হবে। কীভাবে সিলেবাস ঠিক রেখে সময় অপচয় না করে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, “আমরা চাই না শিক্ষার্থীদের এসএসসি শেষ করতে ১০ বছর বা এইচএসসি শেষ করতে ১২ বছর লেগে যাক। সেশনজট যেন না থাকে, শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের স্বার্থে যা প্রয়োজন, সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যসূচিতে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন রয়েছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও আরও কার্যকর করতে কাজ চলছে।
তিনি জানান, পরীক্ষা ব্যবস্থা আরও শৃঙ্খলিত ও সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ আগস্ট ২০২৬
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট; যেভাবে জানবেন ফল
- এসএসসি পরীক্ষা ২০২৬; এক ক্লিকে ফল দেখুন এখানে
- ১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে
- নবম পে স্কেল নিয়ে গতি, মন্ত্রিসভায় উঠছে ফাইল
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
