| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে বড় কড়াকড়ি

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ০৯:৩৭:৩৬
প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে বড় কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে কঠোর অবস্থানে গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সরকার বা সরকারি সিদ্ধান্ত নিয়ে আপত্তিকর পোস্ট, কটূক্তি কিংবা অপপ্রচার করলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিশু কল্যাণ ট্রাস্টে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দপ্তর এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক মন্তব্য ও আপত্তিকর পোস্ট করছেন। কেউ কেউ আবার এসব পোস্ট শেয়ারও করছেন।

এ ধরনের কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ অনুসরণ বাধ্যতামূলক বলে জানিয়েছে মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, এই নির্দেশিকা লঙ্ঘন করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণ হিসেবে গণ্য হবে।

যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডে জড়িত, তাদের শনাক্ত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

একই সঙ্গে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...