১৩ মে বুধবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৈদ্যুতিক লাইনের উন্নয়ন কাজ এবং লাইনের আশপাশে গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রাজশাহী নেসকো (উত্তরাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি) নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিরাপত্তা রক্ষায় গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে
১৩ মে নির্ধারিত সময়ে দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—
* গোয়ালপাড়া* শ্যামপুর থান্ডারপাড়া* শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ* শ্যামপুর মধ্যপাড়া* শ্যামপুর নগরপাড়া* শ্যামপুর পানি শোধনাগার এলাকা
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ শেষ হলে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সোহাগ/
