| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিটের নতুন ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১২ ১৬:৪৪:২৬
ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিটের নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের জন্য আগামী ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। এবারও ঈদযাত্রার সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ের প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত চলবে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। এছাড়া ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত। যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করার জন্য যাত্রীদের সতর্ক করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, নির্ধারিত প্ল্যাটফর্মের বাইরে টিকিট কেনার চেষ্টা করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। কালোবাজারি ও ভোগান্তি কমাতে এবারও শতভাগ অনলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে আশা করছে রেলওয়ে।

উল্লেখ্য, প্রতি বছর ঈদে ট্রেনের টিকিট সংগ্রহকে কেন্দ্র করে স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। সেই সমস্যা কমাতে গত কয়েক বছর ধরে ধাপে ধাপে অনলাইন নির্ভর টিকিট ব্যবস্থার সম্প্রসারণ করছে বাংলাদেশ রেলওয়ে। এবারও সেই ধারাবাহিকতায় অনলাইনে টিকিট বিক্রির সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...