| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, চালু হচ্ছে ডিজিটাল ‘ই-লোন’

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১১ ২০:৪৯:৫১
ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, চালু হচ্ছে ডিজিটাল ‘ই-লোন’

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে ব্যাংকে উপস্থিত না হয়েও অনলাইনে ঋণ নিতে পারবেন গ্রাহকরা। আর্থিক সেবা আরও সহজ করতে এবং নগদবিহীন লেনদেন বাড়াতে ‘ই-লোন’ বা ডিজিটাল ঋণ চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন এই সুবিধার আওতায় গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ কিংবা ই-ওয়ালেট ব্যবহার করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহক নির্বাচন, ঋণ অনুমোদন, বিতরণ এবং আদায়—সব কার্যক্রমই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। ঋণের জন্য আর ব্যাংকে গিয়ে সশরীরে স্বাক্ষর করার প্রয়োজন হবে না। বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে গ্রাহকের পরিচয় যাচাই করা হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, গ্রাহকের তথ্য নিরাপদ রাখতে ওটিপি, টু-ফ্যাক্টর কিংবা মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া গ্রাহকের ব্যক্তিগত ও ঋণসংক্রান্ত সব তথ্য দেশের অভ্যন্তরে থাকা ডেটা সার্ভারে সংরক্ষণ করতে হবে।

ব্যাংকগুলো বাজারভিত্তিক সুদের হার নির্ধারণ করতে পারবে। তবে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ অর্থায়নের আওতায় ঋণ দিলে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ হবে।

বাণিজ্যিকভাবে চালুর আগে প্রতিটি ব্যাংককে অন্তত ছয় মাস পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম পরিচালনা করতে হবে। পরে এর মূল্যায়ন প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।

এদিকে খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধা পাবেন না বলেও স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো গ্রাহক তথ্য গোপন করে ঋণ নিলে এবং পরে সিআইবি রিপোর্টে তা ধরা পড়লে, সংশ্লিষ্ট ব্যাংককে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে অনলাইনভিত্তিক ঋণসেবার চাহিদা দ্রুত বাড়ছে। নতুন এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীকেও সহজে ব্যাংকিং সেবার আওতায় আনতে সহায়তা করবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...