| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১১ ১০:০৬:৩১
ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ সোমবার (১১ মে) থেকে সারা দেশে শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। এই কার্যক্রম চলবে ১০ দিনব্যাপী, যেখানে ৭২০টি ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল সাশ্রয়ী দামে বিক্রি করা হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ছাড়া) প্রতিদিন এই বিক্রি কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাকে দিনে গড়ে ৪০০ জন সাধারণ ভোক্তা নির্ধারিত দামে পণ্য কিনতে পারবেন।

টিসিবির পরিকল্পনা অনুযায়ী, এ কর্মসূচির মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন। মোট প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকা মহানগরীতে প্রতিদিন ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্যান্য বিভাগীয় শহর ও জেলায় ১৫টি করে এবং ৫৬টি জেলায় ১০টি করে ট্রাক চলবে বলে জানানো হয়েছে।

একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১৩০ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা) এবং ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা) কিনতে পারবেন।

এছাড়া ঈদুল আজহা উপলক্ষে মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে মোট ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীদের জন্য ভর্তুকিমূল্যে পণ্যের পরিমাণ ও দাম আগের মতোই রাখা হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...