| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ধেয়ে আসছে ভয়ংকর বৃষ্টিবলয়, ৩ বিভাগে বেশি ঝুঁকি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১০ ১৬:৩৯:২৯
ধেয়ে আসছে ভয়ংকর বৃষ্টিবলয়, ৩ বিভাগে বেশি ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে নতুন একটি বৃষ্টি বলয় তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাদের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে টানা নয় দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সময় উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকবে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে।

শনিবার রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল দিয়ে এই বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর ১২ থেকে ২০ মে পর্যন্ত এটি সক্রিয় থাকতে পারে। তবে সব এলাকায় একসঙ্গে নয়, পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে এর প্রভাব দেখা যাবে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বলয়টি সবচেয়ে সক্রিয় থাকবে এবং সেখানে বজ্রপাতের আশঙ্কাও বেশি। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে এসব অঞ্চলে বড় আকারের বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি বলয়ের প্রভাব অনেকটাই কম থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। সেখানে আবহাওয়া বেশিরভাগ সময় স্বাভাবিক থাকতে পারে, যদিও কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বজ্রবৃষ্টি হতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...