| ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১০ ১১:৫৫:৪৫
সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল

নিজস্ব প্রতিবেদক: গত শুক্রবার বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় আকাশে দেখা যাওয়া উজ্জ্বল আলো নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও কৌতূহল। অনেকেই প্রথমে এটিকে অজানা কোনো মহাজাগতিক ঘটনা বলে মনে করলেও পরে জানা যায়, এটি ছিল ভারতের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ওই দিন সফলভাবে অগ্নি-৫ মিসাইলের নতুন পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে ব্যবহৃত হয়েছে আধুনিক এমআইআরভি (Multiple Independently Targetable Re-entry Vehicle) প্রযুক্তি, যার মাধ্যমে একটি মিসাইল একাধিক ওয়ারহেড বহন করে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পরীক্ষাটি পরিচালিত হয় ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে, যা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। পরীক্ষার সময় মিসাইলের একাধিক ওয়ারহেড ভারত মহাসাগরের নির্ধারিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রযুক্তি খুবই অল্প কয়েকটি দেশের কাছেই রয়েছে। এর মাধ্যমে একবার উৎক্ষেপণেই একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা তৈরি হয়।

এর আগে গত বছর মার্চে প্রথমবার অগ্নি-৫ মিসাইলের পরীক্ষা চালায় ভারত। শুরুতে ধারণা করা হয়েছিল, তারা হয়তো আরও উন্নত অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা করছে। তবে পরে নিশ্চিত হওয়া যায় এটি ছিল অগ্নি-৫-এরই দ্বিতীয় দফার উন্নত পরীক্ষা।

প্রায় ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহনেও সক্ষম। এর মাধ্যমে ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতের অগ্নি সিরিজে আগে থেকেই অগ্নি-১ থেকে অগ্নি-৪ পর্যন্ত মিসাইল রয়েছে, যেগুলোর রেঞ্জ ৭০০ থেকে ৩,৫০০ কিলোমিটার পর্যন্ত। অগ্নি-৫ যুক্ত হওয়ার ফলে দেশটির দূরপাল্লার আঘাত সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

নিজস্ব প্রতিবেদক: দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

মেসির ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার স্পষ্ট বার্তা

মেসির ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ফাইনালেই শেষ হয়েছে আর্জেন্টিনার। তবে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...