দেশের বাজারে আজ একভরি স্বর্ণের দাম: ০৯ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর ঘোষণা করার পর শুক্রবার থেকে সারা দেশে বাড়তি দামে বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড ও সিলভারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এর ফলে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা এবং রুপার দাম বেড়েছে ১১৭ টাকা।
নতুন দর অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।
এছাড়া
২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা।
১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২১৩ টাকায়।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এর আগে গত ৬ মে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়।
এছাড়া
২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা।
১৮ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭২৪ টাকায়।
আর সনাতন পদ্ধতির রুপার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৮ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার কারণেই দেশের বাজারেও ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
