আজকের সোনার বাজারদর: ০৯ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর নির্ধারণ করার পর শুক্রবার থেকে সারা দেশে বাড়তি দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড ও সিলভারের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এ কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা এবং রুপার দাম বেড়েছে ১১৭ টাকা।
নতুন দর অনুযায়ী, দেশে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।
এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২১৩ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এর আগে গত ৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়।
এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা। ১৮ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭২৪ টাকায়। আর সনাতন পদ্ধতির রুপার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৮ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার কারণেই দেশের বাজারেও ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
