| ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৮ ১৬:২৯:৪২
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে সর্বোচ্চ দুই ধাপে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মতে, প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে ভাতাসমূহ কার্যকর করা হলে দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে এবং দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার কিছুটা স্বস্তি পাবে।

পটুয়াখালী শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, দীর্ঘ ১১ বছরেও নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলেও বেতন কাঠামোয় কার্যকর পরিবর্তন না আসায় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, “গ্যাস, বিদ্যুৎ, পানি, বাসাভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় কয়েকগুণ বেড়েছে। বাজার পরিস্থিতির কারণে নিম্ন ও মধ্যম গ্রেডের অনেক কর্মচারী ব্যাংক, বীমা ও প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন। মাস শেষে ঋণের কিস্তি পরিশোধের পর বেতন দিয়ে পরিবার চালানোই কঠিন হয়ে যাচ্ছে।”

আব্দুল মালেক আরও বলেন, সরকার যদি তিন ধাপে তিন বছরে পে-স্কেল বাস্তবায়ন করে, তাহলে কর্মচারীরা প্রকৃত সুফল পাবেন না। বরং প্রতিটি ধাপে বাজারে নতুন করে মূল্যস্ফীতি তৈরি হবে এবং ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেবে।

তার ভাষায়, “দীর্ঘ ১১ বছর অপেক্ষার পরও যদি ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন করা হয়, তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এর সুফল কার্যত হারিয়ে যাবে।”

সংগঠনের সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে স্বল্প বেতনে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত কার্যকরভাবে নতুন পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।

সভায় বক্তারা বলেন, আংশিক বা দীর্ঘমেয়াদি ধাপে বাস্তবায়নের পরিবর্তে দ্রুত বাস্তবসম্মত পদ্ধতিতে পে-স্কেল কার্যকর করতে হবে, যাতে সরকারি কর্মচারীরা প্রকৃত সুবিধা পান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষক সংগঠন, স্বাস্থ্য বিভাগ, ভূমি অফিস, পরিবার পরিকল্পনা, পৌর কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

ইন্টার মায়ামির বাকি দুই ম্যাচের সূচি প্রকাশ; যেভাবে দেখবেন লাইভ

ইন্টার মায়ামির বাকি দুই ম্যাচের সূচি প্রকাশ; যেভাবে দেখবেন লাইভ

ক্রীড়া ডেস্ক: লিগস কাপ ২০২৬ (Leagues Cup 2026) এর গ্রুপ পর্বে নিজেদের টিকিয়ে রাখতে মাঠে ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...