| ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বাড়ল স্বর্ণ ও রুপা দাম : ০৮ মে ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৮ ১০:৫২:৫৯
বাড়ল স্বর্ণ ও রুপা দাম : ০৮ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দাম আবারও বাড়ানো হয়েছে। সর্বশেষ সমন্বয়ের পর আজ শুক্রবার (৮ মে) থেকে নতুন দরে এসব ধাতু বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার নতুন দর ঘোষণা করে। এতে ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা বাড়ানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়।

স্বর্ণের নতুন দাম

সর্বশেষ নির্ধারণ অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। অন্যান্য ক্যাটাগরিতে দাম নির্ধারণ করা হয়েছে—

* ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা

* ১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা

* সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা

এর আগে ৬ মে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

রুপার দামও বৃদ্ধি

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে—

* ২২ ক্যারেট: ৫ হাজার ৭৭৪ টাকা

* ২১ ক্যারেট: ৫ হাজার ৫৪০ টাকা

* ১৮ ক্যারেট: ৪ হাজার ৭২৪ টাকা

* সনাতন পদ্ধতি: ৩ হাজার ৫৫৮ টাকা (প্রতি ভরি)

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৬৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

এশিয়া কাপ রাইজিং স্টার্সে জায়গা পেলেন সাব্বির

এশিয়া কাপ রাইজিং স্টার্সে জায়গা পেলেন সাব্বির

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬ সামনে রেখে ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কোথায়? দেখে নিন সময়

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কোথায়? দেখে নিন সময়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপান। আগামী ১৪ নভেম্বর ২০২৬, ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...