দেশের প্রশাসনিক কাঠামোয় যুক্ত হলো নতুন পাঁচ উপজেলা
নিজস্ব প্রতিবেদক: দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে বগুড়া সিটি করপোরেশনসহ আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া সিটি করপোরেশন, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভেঙে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।
বর্তমানে দেশে ৮টি বিভাগের অধীনে মোট ১২টি সিটি করপোরেশন রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন উল্লেখযোগ্য। সর্বশেষ যুক্ত হওয়া বগুড়া সিটি করপোরেশনকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ধরা হচ্ছে।
এছাড়া বর্তমানে দেশে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। এসব উপজেলা প্রশাসনের মাধ্যমে ৬৪টি জেলার স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে সর্বশেষ মাদারীপুরের ডাসার উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা নতুনভাবে গঠন করা হয়েছিল।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন বাজাজ পালসার ১২৫-এর ঝলক, আসছে একগুচ্ছ বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের বাজারদর: ০৪ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ০৫ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- ১০,০০০mAh ব্যাটারি নিয়ে এলো Oppo A7 Pro Max, এক চার্জেই চলবে দীর্ঘ সময়
- আইএমএফের আপত্তি উপেক্ষা করেই নবম পে স্কেল বাস্তবায়নের পথে সরকার
- ৫ আগস্ট ছুটি হলেও যাদের অফিস খোলা থাকবে
- ইন্টার মিয়ামি বনাম আতলেতিকো সান লুইস ম্যাচ; যেভাবে সরাসরি দেখবেন
- ২০৪০ সালে বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম কত হতে পারে
- ৫ আগস্ট পোশাক কারখানা খোলা থাকবে, নাকি ছুটি? যা জানা গেল
- ৯০ মিনিটের খেলা শেষ: রেমো বনাম সান্তোস ম্যাচ, জানুন ফলাফল
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ফল, যেভাবে দেখবেন রেজাল্ট
- ২ বছর পিছিয়ে যেতে পারে নবম জাতীয় পে-স্কেল
- ৯০ মিনিটের খেলা শেষ: বায়ার্ন মিউনিখ বনাম জেজু ইউনাইটেড, জানুন ফলাফল
- ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, দেখে নিন সব তারিখ
