| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০৯ ২০:১৬:০৭
শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য আগামী শনিবার (১১ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও নেসকো পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, লাক্কাতুয়রা উপকেন্দ্রের অধীনে থাকা বেশ কিছু এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এলাকাগুলো হলো: ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবাদানি, বড়শালা বাজার (আংশিক), পর্যটন, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা এবং সালুটিকর ঘাট ও আশেপাশের এলাকা।

নাটোরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:

অন্যদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নাটোরে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এর ফলে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাটোর দফতরের আওতাধীন চৌকিরপাড় ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

কর্তৃপক্ষের বার্তা:

সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগগুলো জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

একটু পর শুরু আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি দেখুন এখানে

একটু পর শুরু আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ বেনিন। দুই দলের এই ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...