| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

৬ মাসের মধ্যে ফ্রি ওয়াইফাই সুবিধা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০৮ ১৬:৩১:২৫
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াইফাই সুবিধা

নিজস্ব প্রতিবেদক: দেশের কারিগরি ও মাদরাসা শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানের করতে আগামী ৬ মাসের মধ্যে ১০ হাজার ৫৬৮টি প্রতিষ্ঠানে উচ্চগতির ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এই মহাপরিকল্পনার কথা তুলে ধরেন।

লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, ডিজিটাল বৈষম্য কমিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদরাসায় ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেওয়া হবে। মাদরাসা শিক্ষাকে আরও যুগোপযোগী করতে আধুনিক স্মার্ট ক্লাসরুম স্থাপন এবং শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কারিগরি কোর্স বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার আধুনিকায়ন ও ডিজিটাল পরিচয়:

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও জানান, পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। এছাড়া দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য একটি অনন্য ডিজিটাল পরিচয় বা এডু-আইডি প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা তাদের শিক্ষা সংক্রান্ত সব তথ্যের কেন্দ্রীয় ডাটাবেজ হিসেবে কাজ করবে।

নতুন প্রযুক্তিতে প্রশিক্ষণ:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামী ৬ মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য আধুনিক কিছু কোর্সে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এর মধ্যে রয়েছে অ্যাগ্রিকালচার ইনটেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

পুষ্টি ও সামাজিক সুরক্ষা:

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শারীরিক পুষ্টি চাহিদা পূরণে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় স্কুল ফিডিং বা মিড ডে মিল কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ করে গড়ে তোলাই বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের মূল অঙ্গীকার।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...