| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

আজ রাতেই একটি সভ্যতা শেষ হয়ে যেতে পারে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০৭ ২০:৪৬:২৬
আজ রাতেই একটি সভ্যতা শেষ হয়ে যেতে পারে

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত ও দাবি মেনে নেওয়া না হলে ইরানে আজ রাতেই একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ভয়াবহ হুমকি দেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেছেন, ইরান যদি মার্কিন দাবিগুলো মেনে নিতে ব্যর্থ হয়, তবে মঙ্গলবার দেশটিতে একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটতে পারে। ট্রাম্প লিখেছেন, আজ রাতেই একটি সভ্যতা মারা যাবে যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটিই ঘটতে চলেছে। পোস্টের শেষে তিনি রহস্যময়ভাবে যোগ করেন, কে জানে কী হয়?

প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানকে দাবি মেনে নেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সেই আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই বার্তাটি দেন। যদিও আল্টিমেটাম পার হওয়ার পর সরাসরি কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি। তবে এর আগে এক বক্তব্যে তিনি বলেছিলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে শক্তিশালী হামলা চালিয়ে দেশটিকে পাথর যুগে পাঠিয়ে দেওয়ার সক্ষমতা রাখে।

বিশ্বজুড়ে এই হুমকির পর ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের এই বিরোধ নিরসনে কূটনৈতিক তৎপরতা সফল না হলে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ মানবিক ও অবকাঠামোগত বিপর্যয় নেমে আসতে পারে। বর্তমানে পুরো বিশ্বের নজর এখন ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...