ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা ২০২৬ সালের সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজের তথ্য অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ২৭ মে বুধবার মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
সাধারণত ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়ে থাকে। সেই নিয়ম অনুযায়ী, যদি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৭ মে ঈদ হয়, তবে বাংলাদেশে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ঈদুল আজহা বা কোরবানির ঈদ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। ইসলামের ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার যে মহান পরীক্ষা দিয়েছিলেন, সেই স্মৃতি স্মরণে মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য কোরবানি করা ওয়াজিব।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে সাধারণত একই দিনে ঈদ উদযাপিত হয়। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারণ করা হবে।
আশা/
