| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এবার বিকাশ গ্রাহকদের জন্য সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ২৯ ২০:৫৬:৫৬
এবার বিকাশ গ্রাহকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও দ্রুত করতে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির মাধ্যমে পেমেন্ট সেবা চালু করেছে বিকাশ। এখন থেকে বিকাশ গ্রাহকরা কিউআর কোডে শুধু মোবাইল ট্যাপ করেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। গ্রাহকদের কন্টাক্টলেস ও নিরাপদ পেমেন্টের অভিজ্ঞতা দিতেই এই আধুনিক ফিচারটি যুক্ত করা হয়েছে।

এই নতুন ফিচারের বড় সুবিধা হলো, নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেনে কোনো পিন নম্বর টাইপ করার প্রয়োজন হবে না। মাত্র একটি ট্যাপেই পেমেন্ট প্রক্রিয়া শুরু হবে, যা ক্যাশলেস লেনদেনকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে শক্তিশালী করবে।

কীভাবে কাজ করবে এই এনএফসি পেমেন্ট

বিকাশ অ্যাপের মাধ্যমে এনএফসি পেমেন্ট করতে হলে গ্রাহককে এনএফসি চিহ্নিত কিউআর কোডের ওপর নিজের মোবাইলটি ট্যাপ করতে হবে। এরপর অ্যাপে লগইন করলে সরাসরি পেমেন্ট স্ক্রিন চলে আসবে। সেখানে টাকার পরিমাণ বসিয়ে নিশ্চিত করলেই লেনদেন সম্পন্ন হয়ে যাবে। এতে পিন নম্বর বেহাত হওয়ার ঝুঁকি যেমন কমবে, তেমনি সময়ও বাঁচবে।

লেনদেনের সীমা ও নিরাপত্তা

বিকাশ জানিয়েছে, বর্তমানে ১ হাজার টাকা পর্যন্ত লেনদেন পিন ছাড়াই এনএফসি প্রযুক্তিতে করা যাচ্ছে। ছোট-বড় দোকান, সুপারশপ বা ক্যাফেতে দ্রুত পেমেন্ট সারতে এই সুবিধা কার্যকর ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সারাদেশের সব মার্চেন্ট পয়েন্টে এই এনএফসি পেমেন্ট সেবা বিস্তৃত করা হবে।

প্রযুক্তির এই আধুনিকায়ন প্রতিদিনের সাধারণ লেনদেনকে আরও ঝামেলামুক্ত ও নিরাপদ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। গ্রাহককেন্দ্রিক এই সেবা ক্যাশলেস বাংলাদেশ গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...