| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

লাফিয়ে বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ১৭ ১০:০২:১০
লাফিয়ে বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর খুচরা বাজারে সয়াবিন তেল ও চিনির দাম বাড়লেও সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে ডিমের বাজার। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ডজনপ্রতি ডিমের দাম ১০ টাকা পর্যন্ত কমেছে। তবে মাছ ও মাংসের দাম এখনও উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ ও নয়াবাজার ঘুরে বাজারের এই মিশ্র চিত্র দেখা গেছে।

সয়াবিন, চিনি ও আলুর বাজার:

খুচরা বাজারে চিনির দাম কেজিতে ৫ টাকা বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ৩ টাকা বেড়ে মানভেদে ১৭৫ থেকে ১৮৫ টাকায় দাঁড়িয়েছে। এদিকে আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।

ডিম ও মুরগির বাজার:

ডিমের বাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। এক সপ্তাহ আগে ১২০ টাকায় বিক্রি হওয়া ফার্মের ডিম এখন ১১০ টাকায় পাওয়া যাচ্ছে। সাদা ডিম ১২০-১২৫ টাকা এবং হাঁসের ডিম ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, সবজি ও মুরগির দাম না বাড়ায় ডিমের ওপর চাপ কমেছে, ফলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৭০-২৮০ টাকায় স্থিতিশীল রয়েছে।

সবজি ও পেঁয়াজের বাজার:

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে দাম কিছুটা নিয়ন্ত্রণে। শিম ৪০-৬০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা এবং নতুন টমেটো ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে ৩০-৬০ টাকার মধ্যে। বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ আসায় দাম কিছুটা কমেছে; প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ ৬০-৬৫ টাকা এবং দেশি পুরোনো পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ ও মাংসের বাজার:

মাছের বাজার এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০-২৫০০ টাকায়। এছাড়া রুই-কাতলা ৩৫০-৪৫০ টাকা এবং চাষের মাছ ২০০-৩০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। গরুর মাংস আগের মতোই ৭৫০-৮৫০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...