| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্থগিত হতে পারে নির্বাচন!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ৩০ ১০:৪২:০৯
স্থগিত হতে পারে নির্বাচন!

বেগম জিয়ার মৃত্যু: নির্বাচন স্থগিত হওয়া নিয়ে যা বলছে আইন ও ইসি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচন স্থগিত হবে কি না, তা নিয়ে আইনি বিতর্ক ও জনমনে কৌতুহল সৃষ্টি হয়েছে। তবে নির্বাচন কমিশন (ইসি) এবং আইন বিশেষজ্ঞদের মতে, প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগে কোনো প্রার্থীর মৃত্যুতে পুরো নির্বাচনী প্রক্রিয়া স্থগিত হওয়ার আইনি বাধ্যবাধকতা নেই।

আইনি বিধান যা বলছে

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১৭(১) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো আসনের বৈধ প্রার্থীর মৃত্যু হলে বা আইনি কারণে প্রার্থিতা বাতিল হলে ওই আসনের নির্বাচন স্থগিত করে নতুন তফসিল দেওয়ার বিধান রয়েছে। তবে এই নিয়মটি কার্যকর হয় মূলত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর, যখন একজন প্রার্থী চূড়ান্তভাবে বৈধ বলে গণ্য হন।

নির্বাচন কমিশনের ব্যাখ্যা

বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর পর এই আইনি জটিলতা নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, আইনের বিধান অনুযায়ী কেবল বৈধ প্রার্থীর মৃত্যুতেই তফসিল বাতিলের প্রশ্ন আসে। বেগম জিয়া এখনো চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হননি। এছাড়া কৌশলগত কারণে বিএনপি সংশ্লিষ্ট আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে, ফলে নির্বাচনী কার্যক্রমে বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

অন্যদিকে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিয়ে আরপিও পর্যালোচনা করে বিস্তারিত মন্তব্য করবেন বলে জানিয়েছেন।

প্রেক্ষাপট ও মনোনয়নপত্র

উল্লেখ্য যে, ২৯ ডিসেম্বর সোমবার ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তবে প্রতিটি আসনেই বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর নির্বাচনী বিধিমালা নিয়ে এই আলোচনার সূত্রপাত হয়।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যারা আগের তফসিলে বৈধভাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কোনো কারণে নতুন তফসিল হলে তাদের পুনরায় জামানত বা নতুন করে আবেদন করার প্রয়োজন পড়ে না।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...