| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় বড় রদবদল: বাদ পড়লেন যারা

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৮ ১১:১০:০৪
বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় বড় রদবদল: বাদ পড়লেন যারা

বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় চমক: বাদ পড়লেন যারা, নতুন এলেন যারা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়ন তালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে নতুন মুখ এবং জোটের শরিকদের নাম ঘোষণা করা হয়েছে।

ঢাকার আসন ও জোটের সমঝোতা

সমঝোতার ভিত্তিতে ঢাকা-১২ আসনটি যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের পরিবর্তে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

চট্টগ্রামে আসলাম চৌধুরীর প্রত্যাবর্তন ও আমীর খসরুর আসন বদল

চট্টগ্রামের রাজনীতিতে বড় সমীকরণ দেখা গেছে। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে বিএনপির হেভিওয়েট নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১০ আসনের পরিবর্তে এখন চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। আমীর খসরুর ছেড়ে দেওয়া চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।

যশোরে ব্যাপক পরিবর্তন

যশোরের ৬টি আসনের মধ্যে ৪টিতেই প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। যশোর-১ আসনে মফিকুল হাসান তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটন এবং যশোর-৪ আসনে টিএস আইয়ূবের স্থলে মতিয়ার রহমান ফারাজীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া যশোর-৬ আসনে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদকে চূড়ান্ত করা হয়েছে। যশোর-৫ আসনটি জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে ছেড়ে দিয়েছে বিএনপি।

পিরোজপুর ও অন্যান্য

পিরোজপুর-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। মনোনয়ন পরিবর্তনের এই তালিকায় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন মুখ ও জোটের শরিকদের প্রাধান্য দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...