| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হাদি খুনিদের নিয়ে এবার বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৬ ২১:৫৮:৩৭
হাদি খুনিদের নিয়ে এবার বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য!

হাদী হত্যাকাণ্ড: খুনিদের ভারতে পাঠাতে কাজ করেছে যুবলীগ নেতার বিশেষ নেটওয়ার্ক!

নিজস্ব প্রতিবেদক: শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্তে এবার বেরিয়ে এসেছে এক সুপরিকল্পিত ও চাঞ্চল্যকর তথ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের পর খুনিদের সীমান্ত পার করে নিরাপদে ভারতে পাঠানোর পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেছেন এক প্রভাবশালী যুবলীগ নেতা। এই কাজে তাকে সরাসরি সহযোগিতা করেছেন তার এক আত্মীয়।

নেপথ্যে মিরপুরের সাবেক কাউন্সিলর পাপ্পী

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, খুনিদের পালানোর পুরো ব্যবস্থাপনার মূল কারিগর ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে পাপ্পী। হত্যাকাণ্ডের সময় তিনি ভারতে অবস্থান করলেও সেখান থেকেই পুরো অপারেশনটি পরিচালনা করেন। এই মিশনে তাকে সরাসরি সহায়তা করেন তার ভগ্নিপতি আমিনুল ইসলাম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ইতিমধ্যে আমিনুলকে গ্রেফতার করেছে। এ নিয়ে এই মামলায় মোট ১১ জন গ্রেফতার হলেন।

যেভাবে সীমান্ত পার হলো খুনিরা

পরিকল্পনা অনুযায়ী, হাদী হত্যাকাণ্ডের রাতেই প্রধান শুটার ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ ঢাকা ছাড়েন। একাধিক যানবাহন পরিবর্তন করে তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান। সেখান থেকেই তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যান। তদন্তে জানা গেছে, এই সীমান্ত পারাপারের জন্য হালুয়াঘাটের ‘ফিলিপ’ নামে এক দালালের সিন্ডিকেটকে ব্যবহার করা হয়েছিল।

৫ হাজার টাকার বিনিময়ে পারাপার

তদন্তে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঘটনার রাতে তাইজুল ভারত থেকে তার ভগ্নিপতি আমিনুলকে নির্দেশ দেন ফিলিপের সাথে যোগাযোগ করতে। নির্দেশ পেয়ে আমিনুল দ্রুত ব্যবস্থা নেন এবং পারাপারের খরচ হিসেবে অগ্রিম মাত্র ৫ হাজার টাকা পাঠান। এই সামান্য অর্থের বিনিময়েই খুনিদের সীমান্তের ওপারে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন এই অবৈধ পারাপার চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার পাশাপাশি পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...