| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

পে-স্কেল নিয়ে বিশাল বড় সুখবর পেলেন যারা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৩ ১৯:৪০:১৬
পে-স্কেল নিয়ে বিশাল বড় সুখবর পেলেন যারা

নন-লাইফ বীমা খাতে বৈপ্লবিক পরিবর্তন: বেতন হবে নির্ধারিত পে-স্কেলে, থাকছে না ব্যক্তি এজেন্ট

নিজস্ব প্রতিবেদক: নন-লাইফ বীমা খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ধরণের সংস্কারের ঘোষণা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নতুন নির্দেশনা অনুযায়ী, এই খাতে আর কোনো ব্যক্তি বীমা এজেন্ট থাকবে না। একই সঙ্গে উন্নয়ন কর্মকর্তাদের কমিশনের বদলে প্রতিষ্ঠানের নির্ধারিত পে-স্কেল অনুযায়ী নিয়মিত বেতন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আইডিআরএ-র নির্বাহী পরিচালক মনিরা বেগম স্বাক্ষরিত এক সার্কুলারে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

ব্যক্তি এজেন্ট প্রথা বিলুপ্ত

আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নন-লাইফ বীমা ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্টের মাধ্যমে পলিসি বিক্রি করা যাবে না। বর্তমানে কর্মরত ব্যক্তি এজেন্টদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। বিআইএ-র সুপারিশ এবং বীমা কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু কোনো বৈধ লাইসেন্স কার্যকর থাকবে না, তাই কোনো বীমা কোম্পানি ব্যক্তি এজেন্টকে আর কমিশন প্রদান করতে পারবে না। মূলত বীমা এজেন্ট ছাড়া অন্য কাউকে কমিশন বা পারিতোষিক দেওয়া আইনের লঙ্ঘন হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

উন্নয়ন কর্মকর্তাদের বেতন কাঠামো

উন্নয়ন কর্মকর্তাদের জন্য বড় সুখবর হলো, এখন থেকে তাদের বেতন-ভাতা সংগৃহীত প্রিমিয়ামের শতকরা হারে বা কমিশনের ভিত্তিতে নির্ধারণ করা যাবে না। চুক্তিভিত্তিক নিয়োগ ছাড়া সব উন্নয়ন কর্মকর্তাকে কোম্পানির নির্ধারিত পে-স্কেল অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং নিয়মিত বেতন পরিশোধ করতে হবে। সব কর্মকর্তা-কর্মচারীর বেতন সরাসরি তাদের ব্যাংক হিসেবে বা অ্যাকাউন্ট পে-চেকের মাধ্যমে প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে।

তদারকি ও স্বচ্ছতা নিশ্চিতকরণ

নতুন এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে কোম্পানিগুলোকে প্রতি তিন মাস অন্তর বিস্তারিত প্রতিবেদন আইডিআরএ-র কাছে জমা দিতে হবে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই এই প্রতিবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে ব্যাংকাসুরেন্স ও ইন্স্যুরটেক পরিচালনাকারীদের ক্ষেত্রে এই নতুন বিধিনিষেধ প্রযোজ্য হবে না। আইডিআরএ মনে করছে, এই সিদ্ধান্তের ফলে বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষিত হবে এবং বীমা কোম্পানিগুলোর আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...