এবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হওয়ার পরই তাঁর হত্যার বিচারের দাবিতে ফের উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ এলাকা। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেন। বর্তমানে শাহবাগে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিক্ষুব্ধ নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় পুনরায় শাহবাগ অবরোধ করা হবে।
এর আগে হাদির জানাজার প্রাক্কালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি।’ তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাঁদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জবাবদিহিতার আহ্বান জানান। সন্তোষজনক জবাব না পেলে শিক্ষার্থী ও জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, আজ দুপুর আড়িপটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশে ২০৩০ সালে একভরি সোনার দাম কত হতে পারে
- ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’: সারা দেশে সাধারণ ছুটি
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস, জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ: সান্তোস বনাম রেমোর ম্যাচ, জানুন ফলাফল
- আজ ২১ ক্যারেট একভরি সোনার দাম
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ আগস্ট ২০২৬
- দুই উপায়ে ঘরে বসেই এসএসসি পরীক্ষার ফলাফল দেখুন একক্লিকে
- আগস্টে ১২ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, দেখে নিন ছুটির তালিকা
- Vivo S2 Pro; জেনে নিন সম্ভাব্য দাম ও ফিচার
- মঙ্গলবার থেকে টানা ৪ দিনের ছুটি পাবেন না যারা
- এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্তে ৬ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ সভা
- আজকের স্বর্ণের বাজারদর: ০২ আগস্ট ২০২৬
- ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশ, যে বিষয়ে ফেলের আশঙ্কা সবচেয়ে বেশি
- মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট
