আজকের স্বর্ণের বাজারদর: ২০ ডিসেম্বর ২০২৫
দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বিশ্ববাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে আবারও বড় ধরনের মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট মানের স্বর্ণের এক ভরি দাম ২ লাখ ১৭ হাজার টাকা ছাড়িয়ে গেছে।
বাজুস জানায়, নতুন মূল্যহার গত সোমবার (১৫ ডিসেম্বর) রাত থেকেই কার্যকর হয়েছে।
নতুন স্বর্ণের দাম (ভরি প্রতি)
বাজুসের ঘোষণা অনুযায়ী, ভরিপ্রতি ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে
* ২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা
* ২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ২১১ টাকা
* ১৮ ক্যারেট: ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা
* সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা
ক্রেতাদের ব্যয় আরও বাড়বে
উল্লেখ্য, বাজুস নির্ধারিত এই দামের সঙ্গে গহনা কেনার সময় ক্রেতাকে অতিরিক্ত খরচ বহন করতে হবে। এর মধ্যে রয়েছে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি। সব মিলিয়ে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের গয়না কিনতে ক্রেতার মোট ব্যয় দাঁড়াবে প্রায় ২ লাখ ৪১ হাজার টাকার কাছাকাছি।
রুপার বাজারে স্থিতিশীলতা
স্বর্ণের দামে অস্থিরতা থাকলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে বাজুস নির্ধারিত রুপার দাম
* ২২ ক্যারেট: ৪,৫৭২ টাকা
* ২১ ক্যারেট: ৪,৩৬২ টাকা
* ১৮ ক্যারেট: ৩,৭৩২ টাকা
* সনাতন পদ্ধতি: ২,৮০০ টাকা
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা পাবেন না
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- একাদশে ভর্তির ফল ঘোষণা, যেভাবে দেখবেন
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
