ওসমান হাদির মৃত্যুতে আজহারীর আবেগঘন বার্তা
ওসমান হাদির মৃত্যুতে আজহারীর শোকবার্তা: ‘আবরার-সাঈদের কাতারে যুক্ত হলেন হাদি’
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশবরেণ্য ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক আবেগঘন বার্তা শেয়ার করেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাওলানা আজহারী শরীফ ওসমান হাদিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সঙ্গে তুলনা করেন।
পোস্টে তিনি লেখেন, “আবরার ফাহাদ ও আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে তিনি আরও প্রার্থনা করেন, “আল্লাহ যেন তার এই আত্মত্যাগকে কবুল করেন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে নেন।”
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির অবস্থান ছিল আপসহীন। গত কয়েক দিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন তার সুস্থতার জন্য দেশজুড়ে অসংখ্য মানুষ ও শুভাকাঙ্ক্ষী দোয়া করছিলেন। তার এই আকস্মিক বিদায় দেশের তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।
আশা/
