| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আজকের সোনার বাজারদর: ৪ ডিসেম্বর ২০২৫

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ০৪ ১০:০০:২০
আজকের সোনার বাজারদর: ৪ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সোনার দাম কমছে ১ হাজার ৫০ টাকা। এতে ২২ ক্যারেট সোনার নতুন দর দাঁড়ালো ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য জানায়। তারা জানিয়েছে, বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারা দেশে এই দাম কার্যকর হবে।

মাত্র ২৪ ঘরেই বড় পরিবর্তন

মাত্র একদিন আগেই (১ ডিসেম্বর) ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়েছিল সোনার দাম। সেই ঘোষণার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই আবারও দাম কমানোর সিদ্ধান্ত এলো। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার নতুন দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম)

মান

নতুন দাম

২২ ক্যারেট

২,১১,০৯৫ টাকা

২১ ক্যারেট

২,০১,৪৯৬ টাকা

১৮ ক্যারেট

১,৭২,৭০৯ টাকা

সনাতনি

১,৪৩,৬৮৯ টাকা

বছরজুড়ে চরম অস্থিরতা

চলতি বছরে এখন পর্যন্ত ৮৩ বার সোনার দাম সমন্বয় করা হলো—যা বাজারে অস্বাভাবিক অস্থিরতা নির্দেশ করে। সোনার বিক্রি মূল্য নির্ধারণে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং কমপক্ষে ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে রুপার দামে এবারও কোনো পরিবর্তন আসেনি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...