| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরে নবম পে স্কেল নিয়ে প্রতিবেদন জমা দেবে কমিশন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ০১ ১১:৩২:০৯
ডিসেম্বরে নবম পে স্কেল নিয়ে প্রতিবেদন জমা দেবে কমিশন

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল (৯ম জাতীয় বেতন কাঠামো) নিয়ে সুপারিশমালা চূড়ান্তকরণের পথে এক ধাপ এগোল পে কমিশন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত সচিবদের সঙ্গে মতবিনিময় শেষ করেছে কমিশন।

সচিবদের পরামর্শ: গত কয়েকদিনে মোট চারটি ধাপে ৭০টিরও বেশি সচিবের সঙ্গে সভা করেছে পে কমিশন। প্রতিটি ধাপে ১৭ বা তার বেশি সচিব এই আলোচনায় অংশ নিয়ে তাঁদের মতামত দেন। বৈঠকে অধিকাংশ সচিব নবম পে স্কেল নিয়ে বাস্তবসম্মত সুপারিশের পক্ষে মত দিয়েছেন। তাঁরা মনে করেন, নতুন বেতন কাঠামোতে এমন পরিবর্তন আনা উচিত, যা 'আকাশচুম্বি' না হয়ে দেশের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

প্রতিবেদন জমার সময়সীমা: পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সচিবদের সঙ্গে মতবিনিময়ের কাজ শেষ হওয়ায় এখন দ্রুত প্রতিবেদন তৈরির কাজ চলছে। চলতি মাসেই অর্থাৎ ডিসেম্বর মাসে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

গত সোমবার প্রথম ধাপে সচিবদের সঙ্গে এই আলোচনা শুরু করেছিল কমিশন। এখন প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি শুরু হওয়ায় সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল সংক্রান্ত আগ্রহ তুঙ্গে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...