| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

পে-স্কেল বাস্তবায়নে নতুন দাবি সরকারি কর্মচারীদের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৬ ০৮:৫২:৫১
পে-স্কেল বাস্তবায়নে নতুন দাবি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন দাবি তুলেছে। সংগঠনটির নেতারা বলেন, অর্থ উপদেষ্টার “পে-স্কেল বাস্তবায়ন হবে না” সম্পর্কিত নেতিবাচক মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার দাবি জানান তারা।

প্রেসক্লাবে সমাবেশে কড়া বক্তব্য

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি তুলে ধরেন কর্মচারী নেতারা। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

১২ গ্রেডে নতুন বেতন কাঠামোর প্রস্তাব

বক্তারা জানান—

১:৪ অনুপাতে ১২ গ্রেডে নতুন বেতন কাঠামো তৈরি করতে হবে।

সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা, সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের দাবি করা হয়।

২০১৫ সালের পে-স্কেল থেকে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল,

বেতন জ্যেষ্ঠতা পুনঃবহাল,

সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন চালু,

গ্রাচুয়িটি ৯০% থেকে ১০০ শতাংশ করার দাবি জানান তারা।

পেনশন গ্রাচুয়িটি নির্ধারণে ১ টাকা = ৫০০ টাকা হারের প্রস্তাবও দেওয়া হয়।

ডিসেম্বরেই সিদ্ধান্ত চাই কর্মচারীদের

ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান বলেন—

১৫ ডিসেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করতে হবে

৩০ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে গেজেট প্রকাশ করতে হবে

১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে-স্কেল কার্যকর করতে হবে

তিনি আরও সতর্ক করেন—৩০ নভেম্বরের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না পেলে ৫ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে মহাসমাবেশসহ কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী। উপস্থিত ছিলেন লুৎফর রহমান, খায়ের আহমেদ মজুমদার, এম এ হান্নান, সেলিম মিয়া, আবু নাসির খান, বেলাল হোসেন, জিয়াউল হক, রফিকুল আলম, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...