| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

পাঁচ শরিয়াহ ব্যাংক একীভূতকরণ: বরাদ্দের টাকা আজই পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৬ ১৯:০২:০১
পাঁচ শরিয়াহ ব্যাংক একীভূতকরণ: বরাদ্দের টাকা আজই পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহ্‌ভিত্তিক ব্যাংকের মার্জারের জন্য বরাদ্দ অর্থ আজ (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বুধবার (৫ নভেম্বর) জানান, এই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটি শূন্যের নিচে নেমে গেছে। ফলে শেয়ারগুলোর মান ‘জিরো’ ধরা হবে এবং কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।

কোন পাঁচ ব্যাংক একীভূত হচ্ছে

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)

এক্সিম ব্যাংক

গ্লোবাল ইসলামী ব্যাংক

ইউনিয়ন ব্যাংক

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসব ব্যাংকের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ডিএসই জানায়, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলো ‘অকার্যকর’ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদও বিলুপ্ত করেছে। নতুন কাঠামো অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ...