সরকারি বেতনে বড় পরিবর্তন: সর্বোচ্চ ১.৫০ লাখ, সর্বনিম্ন ৩০ হাজার
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোতে বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। প্রস্তাব অনুযায়ী সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হতে পারে ১ লাখ ৫০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা। এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশন।
এছাড়া, বছরে ১০ শতাংশ বেতন বৃদ্ধি, শতভাগ পেনশন সুবিধা, আনুতোষিক ভাতা বৃদ্ধি ও স্বাস্থ্যবীমাসহ মোট ১৫টি প্রস্তাব পে-কমিশনের কাছে উপস্থাপন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের সঙ্গে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ইউজিসির জনসংযোগ পরিচালক ড. শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও কোষাধ্যক্ষ মোরশেদ আহম্মদ উপস্থিত ছিলেন।
প্রস্তাব অনুযায়ী, ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় ৬০ শতাংশ এবং অন্যান্য অঞ্চলে ৫০ শতাংশ করার দাবি জানানো হয়েছে।
এছাড়া, মাসিক চিকিৎসা ভাতা কর্মকর্তাদের জন্য ৫ হাজার টাকা এবং অবসরপ্রাপ্তদের জন্য ৭ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য একটি সমন্বিত স্বাস্থ্য বীমা চালুর প্রস্তাবও রাখা হয়েছে।
পরিবহন সুবিধার ক্ষেত্রে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য মাসিক ২ হাজার টাকা পরিবহন ভাতা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ ও যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রস্তাব করা হয়েছে।
সন্তানদের জন্য শিক্ষা সহায়ক ভাতা হিসেবে প্রতি সন্তান মাসে ২ হাজার ৫০০ টাকা (সর্বোচ্চ দুই সন্তানের জন্য ৫ হাজার টাকা) এবং নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য আপ্যায়ন ও গৃহপরিচারক ভাতা চালুর দাবি জানানো হয়েছে।
পেনশন ও আনুতোষিক সুবিধায়ও পরিবর্তনের প্রস্তাব এসেছে—পেনশন সুবিধা ৪০-১০০ শতাংশ এবং আনুতোষিক হিসাব ৩৩০/৩২০/৩১০/৩০০ গুণ করার কথা বলা হয়েছে।
এছাড়া, বিনোদন ছুটি ৩ বছরের পরিবর্তে ২ বছর করা, বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের সমান করা, রেশন সুবিধা চালু, এককালীন পেনশন সুবিধা প্রদান এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
