| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

পে-কমিশনে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার ও রাজধানী ভাতা দাবি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৮ ২২:৪৬:১৭
পে-কমিশনে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার ও রাজধানী ভাতা দাবি

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বাজার দরের সঙ্গে সংগতি রেখে একটি বৈষম্যহীন নতুন পে-কমিশন বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন। একইসঙ্গে পরিবারের ৬ জন সদস্যের জন্য সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানানো হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) জাতীয় বেতন স্কেল নির্ধারণে গঠিত পে কমিশনের সঙ্গে এক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে এই দাবিগুলো উত্থাপন করা হয়।

অ্যাসোসিয়েশনের অন্যান্য প্রধান দাবিগুলো হলো:

* অবিলম্বে একটি স্থায়ী পে-কমিশন গঠন করা।

* কর্মচারীদের জন্য রাজধানী ভাতা চালু করা।

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা পে-স্কেল নিয়ে অন্যান্য সংগঠনের সকল ন্যায়সঙ্গত দাবির প্রতিও একমত পোষণ করেন। সংগঠনের আহ্বায়ক আবদুল খালেকের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই বৈঠকে অংশ নেন। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সফিউদ্দিন, সেলিনা সুলতানা, জাহিদা খাতুন, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, ফরিদ আহমেদ, হাবিবুর রহমান, কামাল হোসেন ও মিজানুর রহমান প্রমুখ।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...