বুধবার থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জেলায়
নিজস্ব প্রতিবেদক: সঞ্চালন লাইনে জরুরি কাজের জন্য নারায়ণগঞ্জের একটি বিশাল অংশে টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ কাজের জন্য বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এর ফলে শীতলক্ষা নদীর পশ্চিম পারের সম্পূর্ণ নারায়ণগঞ্জ এলাকা এবং তৎসংলগ্ন শ্যামপুর (বিসিক), কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া ও আড়াইহাজার এলাকার সকল শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।
এছাড়াও, তালিকাভুক্ত তিনটি ইজিসিবি বিদ্যুৎকেন্দ্র, সিটি ইকোনমিক জোন এবং রহিম এনার্জি লি.-এর গ্যাস সরবরাহও এই সময় বন্ধ থাকবে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, আশপাশের অন্যান্য এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
